শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ভরিতে দেড় হাজার টাকা বাড়ল সোনার দাম

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সময়ে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানা দাপ্তরিক জটিলতার কারণে ডিলাররা সোনার বার আমদানি করতে পারছেন না। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও সোনার দাম বেড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সবশেষ গত ২০ জুন ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছিল।

এখন নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের ভরি সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা। সব মানের সোনার ক্ষেত্রে ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে।

এতদিন ভরি প্রতি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৪৯ হাজার ৭৪৭ টাকা।

সোনার দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com