শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

আট মাসে ৭৭৫০ ডেঙ্গুরোগী, এই সপ্তাহেই ১৮২৩

চলতি বছরের সাত মাস ২১ দিনে দেশে ৭ হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি আগস্টের তৃতীয় সপ্তাহেই শনাক্ত হয়েছেন এক হাজার ৮২৩ জন। অর্থাৎ এই এক সপ্তাহেই ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে ২৩ শতাংশের বেশি। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

দেশে যেভাবে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে তা আশঙ্কাজনক বলছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গু নিয়ে প্রতিদিনই পাল্লা দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগের উল্টো সুর ঢাকার নগর কর্তৃপক্ষের। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রের দাবি, ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার জন্য জনসচেনতনার অভাবকে দায়ী করেছেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com