শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
‘কান চলচ্চিত্র উৎসব’-এ নিজের অভিনীত ছবি ‘রেহানা মরিয়ম নূর নিয়ে’ স্বপ্নের কয়েকটি দিন কাটিয়ে ফেরার পর বর্তমানে কলকাতায় রয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তিনি সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামে একটি সিনেমার শুটিং করছেন।
বাঁধনের কথায়, ‘পরীমনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘স্বপ্নজাল’ সিনেমায় শুভ্রা চরিত্রে যে অভিনয় করেছেন, তা দেখে আমি মুগ্ধ। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এখন আমি আতঙ্কিত। নারী হিসাবে আরও বেশি চিন্তিত এবং লজ্জিত। পরীমনি আমার সহকর্মী। আমি তার শারীরিক, মানসিক, পেশার সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’
পরীমনির মদ্যপান ও বাসা থেকে বিপুল মদ উদ্ধার প্রসঙ্গে বাঁধন বলেন, ‘মদ খাওয়া যদি অপরাধ হয়, তাহলে কীভাবে মদ পরীমনির বাড়িতে এসেছে? কে দিয়েছে? সেটা খুঁজে বের করে তাদেরও ধরতে হবে।’
গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধারের কথা বলা হয়।
ওই ঘটনায় র্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান ৪ আগস্টের দিনেই বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেন। সেই মামলায় তিন দফার রিমান্ড শেষে গত ১৩ আগস্ট থেকে আদালতের নির্দেশে পরীমনি কারাগারে রয়েছেন। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।