শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

‘আমরা অত্যন্ত ভাগ্যবান, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, শুরু থেকেই তারা(চীন) আমাদের অনেক সহযোগিতা করে আসছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি।

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় চীন শুরু থেকেই বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

গত সপ্তাহে চীন-বাংলাদেশ যৌথ টিকা উৎপাদন চুক্তির সন্ধিক্ষণে ড. মোমেন চীনা বার্তা সংস্থাটিকে বলেন, প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল, তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে, তখন চীন সরকার, এমনকি (চীনের) বেসরকারি প্রতিষ্ঠানগুলোও অনেক সহযোগিতা করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com