শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

গুচ্ছ পদ্ধতিতে ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আজ

গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ প্রকাশ করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি ১২ শ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। অনলাইনে পরবর্তী সাত দিন আবেদন নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com