শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইলসহ জিহাদী বই উদ্ধার করা হয়। সোমবার (২৪ আগস্ট) রাতে খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, নগরীর লবণচরা থানা এলাকার মোহাম্মদনগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাসিম এবং একই এলাকার মো. খোকন মোল্লার ছেলে হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১২টার নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান চালায় সিআইডি। এসময় সিআইডির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আনসার আল ইসলামের দুই সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়।