শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
চট্টগ্রাম ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ।
এদিকে রাজশাহী বিভাগে করোনায় ৯ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও নাটোরের ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জের ২ এবং পাবনার একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ছিলেন।
বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের ৫ জন, ভোলা, পিরোজপুর ও বরগুনার ৩ জন রয়েছেন। ময়মনসিংহে মারা যাওয়া ৫ জনের মধ্যে ময়মনসিংহের ৪ ও শেরপুরের ১ জন রয়েছেন।
এছাড়া করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় ৫ ও সাতক্ষীরায় ৩ জন মারা গেছেন।