শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন আর নেই

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিচারপতি আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ও এল.এল.এম ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পান। পরে ২০০৯ সলের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com