আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা।
২০০৪ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা 

















