শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টে ব্যস্ত বন্দরগুলোর তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।
তাদের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে ৬৩ কোটি ২০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। যা ২০১৯ এর তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কম। আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ।
দেশের প্রধান এ বন্দর দিয়ে যত পণ্য পরিবহন হয় তার ২৭ শতাংশ আনা নেয়া হয় কনটেইনারে। বাকি ৭৩ শতাংশই আসে কনটেইনারবিহীন সাধারণ জাহাজে। নতুন তালিকা অনুযায়ি চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৭তম।
লয়েডস লিস্টের তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই। এর পরের অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর।