বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুকসুদপুর হাসপাতালে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান

জেলার মুকসুদপুর উপজেলা হাসপাতালে  করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের তাগিদে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মুকসুদপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে মুকসুদপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। উপজেলা হাসপাতালের পক্ষে সিলিন্ডারটি গ্রহণ করেন মেডিকেল অফিসার ডা: রিজভী আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুরআওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ।
মুকসুদপুর একটি বাড়ি একটি খামার অফিসের ব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, মুকসুদপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com