শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে ট্রেনের গতি ২৫ কিলোমিটারে সীমিত রাখা হয় বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষামূলক এ চলাচলে কোনো যাত্রী পরিবহন করা হয়নি ।
উত্তরায় থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন চলাচল করে।
এসময় মন্ত্রী জানান, ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হবে।
এর আগে, পূর্বপ্রস্তুতি হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে ৪ ঘণ্টা এর গতিবিধি পর্যবেক্ষণ করেন তারা। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত যাতায়াত করেছে এই ট্রেন। আর এতে কোনো সমস্যা দেখা দেয়নি।