বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ম্যাগসেসে পুরস্কার পেলেন আইসিডিডিআরবির বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে- ২০২১ পদক পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান বিজ্ঞানী আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী।

তিনি প্রতিষেধকবিদ্যা এবং সংক্রামক রোগ গবেষণাকারী বিজ্ঞানী। প্রায় ২৫ বছর কলেরার টিকা উন্নয়নে কাজ করেছেন এই বিজ্ঞানী।

এছাড়া তিনি ইটিইসি, টাইফয়েড, হেলিকোব্যাকটের পলরি, রোটা ভাইরাস ইত্যাদি অন্যান্য সংক্রামক রোগের বিশেষজ্ঞ।

ফেরদৌসী কাদরী ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চের (আইসিডিডিআর,বি) মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বৈজ্ঞানিক সাফল্য আন্ত্রিক ও ডায়রিয়াজনিত প্রতিষেধক এবং টিকাসহ ভাইব্রিও কলেরা এবং এন্টারোঅক্সিজেনিক এসছতোছিয়া কোলাই- যেগুলো ডায়রিয়াসহ আন্ত্রিক রোগের প্রধান কারণ। তার প্রধান অধ্যয়নের বিষয় ছিল বাংলাদেশে হেলিকোব্যাক্টার পাইলোরি এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত রোগীদের প্রতিক্রিয়ার উপর গবেষণা ও প্রতিষেধক প্রস্তুতকরণ।

র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি মঙ্গলবার ২০২১ সালের পুরস্কারের জন্য ফেরদৌসী কাদরীসহ চারজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

সম্মানজনক এই পুরস্কারকে ‘এশিয়ার নোবেল’ বলা হয়।

ফেরদৌসী কাদরীর সঙ্গে পাকিস্তানে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করা মুহাম্মদ আমজাদ সাদিক, উদ্বাস্তুদের সহায়তায় কাজ করা মানবাধিকার কর্মী স্টিভেন মানসি, ফিলিপিন্সের মৎস্যজীবী রবার্তো ব্যালস এবং ইন্দোনেশিয়ার প্রোডাকশন হাউজ ওয়াচডক এবার এ পুরস্কার পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com