শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (৩১ আগস্ট) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৮৭ ও ২৪৪৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কম্পানির শেয়ারের দর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো লাফার্জহোলসিম, শাহজিবাজার, ফুওয়াং ফুড, মেট্রো স্পিনিং, রহিমা ফুড, আমান ফিড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সু, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও  প্যারামাউন্ট টেক্সটাইল।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে চার কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৭৫টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ২২টি কম্পানির দর। আর ২৭টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com