শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা হলেন শওকত জাহান খান

ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান রেগুলেটরি কর্মকর্তা হিসেবে আজ যোগ দিয়েছেন মো. শওকত জাহান খান। এর আগে তিনি রূপালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন ১৯ জুলাই তার নিয়োগের অনুমোদন দেয়। আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসাযয়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিংয়ে অভিজ্ঞ মো. শওকত জাহান খান সোনালী, রূপালী এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

তিনি এসএমটি (সিনিয়র ম্যানেজমেন্ট টিম), এএলএম কমিটি, ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সুদমুক্তি কমিটি এবং রূপালী ব্যাংক লিমিটেডের আইসিএএপি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংএ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ হতে আইসিএমএ ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com