শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালত নয়: হাইকোর্ট

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালদত পরিচালনা করতে বলেন।

সেই সঙ্গে মোবাইল কোর্ট সম্পর্কে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করতে বলেন নেত্রকোনার ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেওয়ার ঘটনাটি।


আদালত বলেন, আইন প্রয়োগের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সতর্ক হওয়া দরকার। সংশ্লিষ্ট আইনের বিষয় যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার।

একই সঙ্গে নিঃশর্ত ক্ষমা চেয়ে করা নেত্রকোনার আটপাড়ার সহকারী কমিশনার সুলতানা রাজিয়ার ক্ষমা প্রার্থনার আবেদনটি এডিএম নিষ্পত্তি করবেন বলে আদেশ দেওয়া হয়।

গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে  ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন বলে উল্লেখ করা হয়। পরে তাদের হাইকোর্টের আদেশে মুক্তি মেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com