শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পেলেন আইনজীবী আশরাফ

ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দিয়ে আদালত অবমাননা প্রশ্নে জারি করা  কারণ দর্শাও নোটিসটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ আইনজীবী আশরাফ ক্ষমার আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আশরাফুল ইসলামের পক্ষে ছিলেন শেখ আওসাফুর রহমান বুলু। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

পরে আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামান্য আপিল বিভাগ আদালত অবমানননার অভিযোগ আনার প্রশ্নে এবং দেশের যে কোনো আদালতে আমার পেশা পরিচালনা থেকে বিরত রাখার প্রশ্নে যে নোটিস ইস্যু করেছিলেন, গত ৫ অগাস্ট তার জবাব হলফনামা আকারে দাখিল করেছিলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com