শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

এনসিসি ব্যাংকের পর্ষদ সভায় গতকাল মো. আবুল বাশার ব্যাংকের চেয়ারম্যান এবং তানজীনা আলী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শিল্প উদ্যোক্তা এবং সংগঠক মো. আবুল বাশার যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওপর গ্র্যাজুয়েশন ডিগ্রি (বিএসসি) অর্জন করেন। ২০ বছর ধরে তিনি প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। এছাড়াও তিনি প্রাইম গ্রুপের রিসাইক্লিং বিভাগ এবং প্রাইম ফাইন্যান্স কনসালটেন্টস অ্যান্ড ইকুইটিজের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকা-ে জড়িত তিনি।

তানজীনা আলী যুক্তরাষ্ট্রের ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক করেন। পেশাদারি দক্ষতা বাড়াতে তিনি বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ নেন। দেশে ফিরে তিনি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com