শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

আজ থেকে আবারো মিলবে টিসিবির পণ্য

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় সাশ্রয়ী মূল্যে  ট্রাকে পণ্য বিক্রি করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সংস্থাটির এই বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল বন্ধ থাকবে।

পণ্যের মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com