বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাঙ্গামাটিতে যাত্রা শুরু করলো এলপিজি ফিলিং স্টেশন

যাত্রীবাহী পরিবহনে জ্বালানী সাশ্রয় মেটাতে প্রথমবারের মতো জেলায় যাত্রা শুরু করলো এলপিজি ফিলিং স্টেশন। শনিবার বেলা ১১ টায় শহরের রাঙ্গাপানি এলাকায় এ ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়।
হাজী আব্দুল বারী মাতব্বরের নামে এ স্টেশনের  উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মো. মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগে রাঙ্গামাটির জনগণ চট্টগ্রাম থেকে গ্যাস সংগ্রহ করলেও হাজী আব্দুল বারী মাতব্বর ফিলিং স্টেশন চালু হওয়ার এখন স্থানীয়ভাবেই গ্যাসের চাহিদা পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com