বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টার বৈঠক

উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ ও উদ্ভাবনী উন্নয়ন মন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে সফররত বাংলাদেশের তথ্যপ্রযুউজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ ও উদ্ভাবনী উন্নয়ন মন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে সফররত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদলের রোববার অনুষ্ঠিত এক বৈঠকে যৌথ অংশদারিত্বের মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতে অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ থেকে বিপিও এবং সফটওয়্যার সেবা নিতে পারে উজবেকিস্তান। দেশটির গবেষণা ও উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ রয়েছে বাংলাদেশের। এসব বিষয় নিয়ে আগামী অক্টোবরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তির বিষয়ে একমত পোষণ করা হয়।
বৈঠকেই দেশের আইসিটি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব থাকা আইসিটি প্রতিমন্ত্রী প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরে প্রযুক্তি দক্ষ জনশক্তি আকর্ষণের পাশাপাশি বিনিয়োগ সম্ভাবনার তথ্যচিত্র উপস্থাপন করেন ও যৌথ অংশদারিত্বের মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতে অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।
উজবেকিস্তান চাইলে প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তার আশ্বাস প্রদান করেন। আলোচনায় দু’দেশের মধ্যে অংশীদারত্বের ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এছাড়া সফররত বাংলাদেশের প্রযুক্তি খাতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে সমরখন্দের গভর্নর এরকিনজন তুরদিমভের ও বুখারার গভর্নর ওকতাম বারনয়েভের মধ্যে ফলপ্রসু এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বৈঠকে গবেষণা এবং বিজ্ঞানের ক্ষেত্রে উজবেকিস্তান অল্পদিনেই কীভাবে এতো অগ্রগতি অর্জন করেছে তা বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে শেয়ার করেছে সে দেশটির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com