রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২৯ বছর পর গ্রেফতার

রংপুরে ইব্রাহিম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড পাওয়া পলাতক আসামি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। তিনি ২৯ বছর পালিয়েছিলেন।
রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকার পাইকপাড়া থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্ততে দীর্ঘ ২৯ বছর পর তাকে গ্রেফতার করা হলো।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ১৯৯২ সালে রংপুরে ইব্রাহিম হত্যার ঘটনা ঘটে। ওই মামলার আসামি আবুল কালাম। আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলেন আবুল কালাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com