শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

‘ডাকাতির নাটক সাজিয়ে’ বৃদ্ধ দম্পতিকে হত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩

কুমিল্লায় বাড়িতে ঢুকে পল্লি চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা খাতুনকে হত্যার ঘটনায় তাদের পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৃদ্ধ দম্পত্তিকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যাসহ ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম এই তথ্য জানান।

গ্রেফতার আসামিরা হলো, নিহত দম্পতির দুবাইপ্রবাসী ছেলে সৈয়দ আমান উল্লাহর স্ত্রী নাজমুন নাহার চৌধুরী শিউলী (২৫), শিউলীর খালাতো ভাই জেলার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া গ্রামের আবদুর রহিম মজুমদারের ছেলে জহিরুল ইসলাম মজুমদার সানি (১৯) ও তার বন্ধু জেলার লালমাই উপজেলার দক্ষিণ জয়কামতা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে মেহেদী হাসান তুহিন (১৮)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com