শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

পদ্মা সেতু চালুর দিন থেকেই ট্রেন না চলার শঙ্কা মন্ত্রীর

আগামী বছরের জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের সময় সড়ক পথের পাশাপাশি ও মাওয়া থেকে ভাঙ্গা অংশে রেল চালু করা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

সকালে প্রকল্প এলাকায় পরিদর্শনে আসেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এসময় তিনি সংবাদিকদের বলেন, পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসাতে অন্তত ছয় মাস সময় লাগবে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যদি রেল ট্র্যাক বসানোর জন্য পদ্মা সেতু রেল মন্ত্রণালয়কে হস্তান্তর না করে তাহলে জুনের মধ্যে সড়ক ও রেলপথ একইসঙ্গে চালু করা সম্ভব না-ও হতে পারে।

তিনি বলেন, আগামী বছরের জুনে পদ্মা সেতু চালুর লক্ষ্য রয়েছে সরকারের। শুরু থেকেই পরিকল্পনা ছিল, যেদিন থেকে সেতু যানবাহন চলাচলের উন্মুক্ত করে দেয়া হবে, সেদিন থেকেই চলবে ট্রেন। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ে কাজ করে আসছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com