বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বনে প্রতি তিনটির মধ্যে একটি গাছ বিলুপ্তির মুখোমুখি

নতুন একটি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কমপক্ষে ৩০ ভাগ বন্য প্রজাতির গাছ বিলুপ্তির মুখে পড়েছে।

প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, এই ঝুঁকিতে রয়েছে অতি পরিচিত ওক, ম্যাগনোলিয়া থেকে গ্রীষ্মমণ্ডলীয় কাঠের গাছ।

বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিতে রয়েছে সাড়ে ১৭ হাজারের মতো প্রজাতি। যা হুমকিতে থাকা স্তন্যপায়ী, পাখি, উভয়চর ও সরীসৃপের প্রজাতির সম্মিলিত সংখ্যার দ্বিগুণ।

সংরক্ষণ নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য হুমকি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে ৬০ হাজার প্রজাতির মতো গাছ রয়েছে। প্রথমবারের মতো জানা গেল, তাদের মধ্যে কোন কোন প্রজাতির সংরক্ষণ প্রয়োজন।

আরও বলছেন, প্রতিটি প্রজাতিই বাস্তুসংস্থানে সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। তাই দ্রুতই পদক্ষেপ নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে ১৪২টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। ৪৪২টি রয়েছে বিলুপ্তির দ্বারপ্রান্তে, যাদের মধ্যে কয়েকটি প্রজাতির গাছ রয়েছে ৫০টিরও কম।

জলবায়ু পরিবর্তন, চরম আবহাওয়া ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধি গাছের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে গবেষকেরা জানান, সংরক্ষণের প্রচেষ্টাই হলো ভবিষ্যতের জন্য আশা।

তারা টিকে থাকা বন সংরক্ষণের পাশাপাশি এর আয়তন বাড়ানোয় জোর দেন। সম্প্রতি অন্তত একটি সংরক্ষিত এলাকায় মিলেছে মোট প্রজাতির ৬৪ শতাংশ গাছ। উদ্যান ও বীজ ভান্ডার তৈরির কথাও বলেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে ফিরিয়ে আনা ৩০ শতাংশ গাছের ক্ষেত্রে এটি প্রমাণিত। এ ছাড়া বনায়ন বিষয়ক বৈজ্ঞানিক তথ্য প্রচারের কথা বলছেন তারা।

গত ৩০০ বছরে পৃথিবীর মোট বনের ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ২৯টি দেশ তাদের বনের ৯০ শতাংশ হারিয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রধান সাতটি পণ্য তৈরিতে বিশ্বের অর্ধেকের বেশি বন উজাড় হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com