প্রবীর সিকদার দৈনিক বাংলা ৭১, অনলাইন পত্রিকা উত্তরাধিকার-৭১ নিউজ ও ত্রৈমাসিক পত্রিকা উত্তরাধিকারের সম্পাদক।
গত ২২ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ১ এপ্রিল ধার্য করেন। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় আদালত ১১ এপ্রিল দিন ধার্য করেন। পরে করোনাভাইরাসের কারণে বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় মামলার রায় ঘোষণা করা হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ৮ সেপ্টেম্বর রায়ের তারিখ ধার্য করেন আদালত। কিন্তু তা প্রস্তুত না হওয়ায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ধার্য করা হয়।
২০১৫ সালের ১৬ আগস্ট এ সাংবাদিকের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। ওই রাতেই গ্রেপ্তার হন প্রবীর শিকদার। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই বছর ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
মামলার অভিযোগে বলা হয়, প্রবীর শিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন পরের বছর ১৬ মার্চ চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর শিকদারের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।