শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শেষ দিনে চলছে গণটিকা কার্যক্রম

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)।

সকালে রাজধানীর হাতিরপুল এলাকার সিটি করপোরেশন ওয়ার্ড কার্যালয় টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।  সকাল ৯টা থেকে টিকাদান শুরু হয়েছে।  তবে সকাল ৭টারও আগে থেকে পুরুষ এবং নারীরা টিকার জন্য লাইন দিয়েছেন বলে জানিয়েছেন বাজারের মুদি দোকানী মনির মিয়া।

সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে।  মোট দেওয়া হবে ৮০০ জনকে।  এর মধ্যে ৫০০ জন পুরুষ এবং ৩০০ জন নারীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার দায়িত্বে থাকা কর্মী মোকলেসুর রহমান বিপ্লব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com