শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়ার নামে একাধিক ভুয়া ফেইসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
তিনি জানান, ইংরেজি হরফে আমার নামে একটি ফেইসবুক আইডি আছে। ওই আইডিতে আমি আমার ব্যক্তিগত তথ্য, ছবি ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরি। কিন্তু একটি কুচক্রি মহল আমার নামের বাংলা হরফে একটি, চান্দিনা পৌরসভা কার্যালয় নামে একটি, এমডি রাকিব নামে ও আমজাত হোসেন নামে একাধিক আইডি খুলে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছে। এমনকি আমার ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। ওইসব আইডিগুলো বন্ধে এবং কুচক্রিমহলকে সনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আমার জিডি গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।