বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন একটি প্রকল্পের আওতায় দেশের আটটি জেলায় এবং অন্য একটি প্রকল্পের আওতায় ১১টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
গতকাল এই চুক্তির মাধ্যমে আরো ৩২টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই নিয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে ‘দেশের ৩২টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের নিমিত্ত সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক জোহরা বেগম এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান শেলটেকের পক্ষে ভাইস চেয়ারম্যান এস কে বশির আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
জোহরা বেগম জানান, প্রকল্পের আওতায় প্রস্তাবিত ৩২ জেলায় প্রাপ্ত জমি সরেজমিনে জরিপ এবং এ বিষয়ে বিশদ সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকল্পের উপযোগিতা নির্ধারণ করা হবে।