বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অফলাইনেও গুগল ড্রাইভ

নতুন আপডেট আসছে গুগল ড্রাইভে। এত দিন শুধু অনলাইন থাকলে তবে গুগল ড্রাইভ অ্যাকসেস করা যেত, কিন্তু এবার তাতে আসছে পরিবর্তন। অফলাইনেও ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ। বর্তমানে নেট ব্যবহারকারীর বেশির ভাগই গুরুত্বপূর্ণ ফাইল সেভ করে রাখেন গুগল ড্রাইভে। তাতে সুবিধা বেশ কিছুটা বেশি। কারণ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কম্পিউটার বা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ যেকোনো ডিভাইস থেকে ড্রাইভের এটি ব্যবহার করা সম্ভব। তাই তথ্য সঞ্চয় করে রাখার জন্য এটাই এখন অনেকের কাছে প্রিয়। কিন্তু ডিভাইসে নেট না থাকলে গুগল ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হতো না।

এবার সেই সমস্যার সমাধান করেছে গুগল। তারা জানিয়েছে, অফলাইনে থাকলেও ড্রাইভে রাখা পিডিএফ, অফিস ডকুমেন্ট এবং ফটো অ্যাকসেস করতে পারবে ব্যবহারকারী। তবে সে ক্ষেত্রে যে ফাইলগুলো অফলাইনে ব্যবহার করতে ইচ্ছুক সেই সব ফাইলের অফলাইন মোড অন করে রাখতে হবে। ২০১৯ সাল থেকে এই প্রযুক্তিটি বেটা ভার্সনে শুরু করেছিল। এবার সবাই ওই অফলাইন মোড ব্যবহার করতে পারবে। যেকোনো ব্যবহারকারীকে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল।

সূত্র : সি নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com