শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোয়াখালী সদর উপজেলার একটি পার্কে বেড়াতে গিয়ে কথিত বন্ধু ও তার সহযোগীদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৫)। এ ঘটনায় কথিত বন্ধু রাকিবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ঐ গৃহবধূ বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে সুধারাম মডেল থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেডিক্যাল পরীক্ষার জন্য গতকাল বিকালে পুলিশ ঐ নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এর আগে রবিবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মাছের খামারে এ গণধর্ষণের ঘটনা ঘটে।