প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাকে আদালতে তোলা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করেন। এ মামলার ২১ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে ৮ই সেপ্টেম্বর আত্নপক্ষ সমর্থনে নিজেরদের নির্দোষ দাবি করেন আসামিরা। ২০১৯ সালের ১০ই জুলাই ঋণ জালিয়াতি এবং চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ই ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ।





















