শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

৫ অক্টোবর হল খোলার সুপারিশ ঢাবির প্রভোস্ট কমিটির

Shamsun Nahar Hall at University of Chittagong

৫ অক্টোবর থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি। বুধবার সন্ধ্যায় বৈঠক শেষে এ কথা জানান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

বৃহস্পতিবার ডিনস কমিটির বৈঠকে এটি চূড়ান্ত হবে। দুই শিক্ষাবর্ষের যারা অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন, তারাই কেবল হলে উঠতে পারবেন। সেক্ষেত্রে টিকার সনদ এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সাথে থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এই সভা থেকে দুটি পরামর্শ ও সুপারিশ রাখা হয়েছে। একটি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হলে স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করে বিষয়টি কার্যকর করা হবে। দ্বিতীয়টি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে।’

তিনি আরো বলেন, এই পরামর্শ ও সুপারিশগুলো আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় উঠবে। সেখানে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে।

সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের হলে তোলা হবে। সেই সঙ্গে ২৬ সেপ্টেম্বর থেকে ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনার খোলা হবে। তবে, বিশ্ববিদ্যালয়ে কবে থেকে সশরীরে ক্লাস হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com