শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের সব শর্ত বহাল রেখে এই সাজার মেয়াদ বাড়ানো হল।

রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শর্ত সাপেক্ষে মুক্তির সময় বৃদ্ধির জন্যে একটি আবেদন করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেটি অনুমোদন দিয়েছি। তবে মুক্তির ক্ষেত্রে আগের মতোই শর্তগুলো থাকবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়াকে। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাকে কারাদণ্ডাদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com