শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শত কোটি টাকা পাচার করেছেন রাসেল আল-আমিন

চটকদার সব পণ্যের অফার দিয়ে আলোচনায় আসা ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল প্রায় শত কোটি টাকা কয়েকটি দেশে পাচার করেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে। ওই টাকা তিনি পাচার করেছেন হুন্ডির মাধ্যমে। তার সঙ্গে মতিঝিল ব্যাংকপাড়ার দুইজন হুন্ডি ব্যবসায়ীর যোগসাজশ পাওয়া গেছে। তারা হলেন, সুমন  ও আব্দুল মান্নান। রাসেল ধরা পড়ার আগেই তারা গা-ঢাকা দিয়েছেন। তাদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। টাকা পাচারের বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রাসেল গ্রেপ্তার হওয়ার পর তার ইভ্যালি থেকে প্রতারণার শিকার গ্রাহকদের পাশাপাশি তাকে যারা সরাসরি পণ্য সরবরাহ করতেন তারাও পথে বসার উপক্রম হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com