শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

‘টিকা নেওয়ার পর ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে পারবে বিশ্ববিদ্যালগুলো’

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষে নিজ নিজ ক্যাম্পাস খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানলে সংক্রমণ বাড়ার শঙ্কা নেই। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষ করার পর ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো।

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, তারা জানাল যে তাদের তাপমাত্রা মাপা হয়েছে। সবাই মাস্ক পরা, অনেক দূরে দূরে তাদের বসানো হয়েছে। টয়লেটগুলো দেখলাম সেগুলো পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত আছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। খবর দিয়ে যাচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠানে হঠাৎ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com