শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ইভ্যালির চেয়ারম্যান-এমডি এজহারে বলা হয়, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করে, কামরুল ইসলামের প্রতিষ্ঠান। কিন্তু, সেই পাওনা পরিশোধ করা হয়নি। উল্টো টাকা চাইলে, ভয় দেখানো হয়।
এর আগে ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ওইদিন বিকেলেই রাসেলকে আটক করে র্যাব সদরদফতর নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গুলশান থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
এদিকে তাদের মুক্তি দাবিতে বিকেলে ধানমন্ডি কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন ভুক্তভোগী গ্রাহকরা।