নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ২২ সেপ্টেম্বর, ২০২১ /
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এদিন মামলার ১২নং সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলীকে দিয়ে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
তিনি ঘটনার পর খবর শুনে সেখানে (ঘটনাস্থলে) ছুটে গিয়েছিলেন। এ সময় ঘটনার পরবর্তী সেখানকার চিত্র নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করেছিলেন তিনি।
এছাড়া আদালতে সাক্ষ্যদানের জন্য আরও উপস্থিত রয়েছেন কক্সবাজার সদর হাসপাতালে সিনহার মৃতদেহ ময়নাতদন্তকারী আরেক চিকিৎসক শাহীন মো. আব্দুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।