শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাথে এফটিএ নিয়ে আলোচনায় প্রস্তুত বাংলাদেশ- প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট-এফটিএ’র বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দু’দেশের মধ্যকার বর্তমান বার্ষিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের পরিমাণকে আরো বৃদ্ধি করতে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জ্বালানী, ব্যাংকিং ও ইনস্যুরেন্স খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের কারণে অবশ্যই বাংলাদেশে সর্ববৃহৎ বিনিয়োগকারী দেশ। ‘আমরা অন্যান্য খাতের পাশাপাশি- বিশেষত আইসিটি, নবায়নযোগ্য জ্বালানী, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন, জ্ঞান-ভিত্তিক হাই-টেক শিল্পের মতো লাভজনক খাতে বিনিয়োগের জন্য মার্কিন বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছি।’

তিনি বলেন, উল্লেখকৃত খাত ছাড়াও অন্যান্য সম্ভাবনাময় খাতে সরাসরি বিদেশি বিনোয়োগ-এফডিআই সুবিধা দিতে বাংলাদেশ অবকাঠামো ও বিদ্যুৎ সরবারাহে উন্নয়ন ঘটাতে ব্যাপক বিনিয়োগ করেছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অভিন্ন মূল্যবোধ ও স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সার্বিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমাদের এই পারস্পারিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে।’

প্রধানমন্ত্রী আশা করেন যে- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক-মুক্ত প্রবেশ ও অন্যান্য বাণিজ্যিক অগ্রাধিকারের মাধ্যমেই বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com