প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল তার সরকার। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশ। এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি করতে জাতিসংঘ এবং অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান তার।




















