শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

কবে ফেরত আসবে স্লিপের সেই ৪০ লাখ টাকা

ফুলবাড়ীতে ‘স্কুল লেভেল ইম্প্রুভমেন্ট প্ল্যান’(স্লিপ)-এর ৪০ লাখ ১৫ হাজার টাকা প্রাথমিক শিক্ষা অধিদফতরে ফেরত যাওয়ার ঘটনায় উপজেলা শিক্ষা অফিসকে দুষছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, চলতি (২০২১-২২) অর্থ বছরের স্লিপের টাকা গত অর্থবছরের ৩০ জুনের মধ্যে স্ব-স্ব বিদ্যালয়ের নিজস্ব অ্যাকাউন্টে যাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের পর আরও আড়াই মাস পেরিয়ে গেছে। অথচ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবহেলার কারণে স্লিপের টাকা পাওয়া যায়নি। কবে নাগাদ, এই টাকা ফেরত আসবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

জানা গেছে, স্লিপের টাকা ফেরত যাওয়ার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এরশাদুল হক একই অফিসের উচ্চমান সহকারী কাম হিসার রক্ষক মো. শহিদুল ইসলামকে গত ২ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এছাড়া, গত ১৪ সেপ্টেম্বর স্লিপের প্রথম কিস্তির টাকা বিদ্যালয়ের যৌথ হিসাব নম্বরে টাকা ছাড় করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে, ১৪৯ বিদ্যালয়ের স্লিপের দ্বিতীয় কিস্তির ৪০ লাখ ১৫ হাজার টাকা এখনো স্কুলের অ্যাকাউন্টে জমা পড়েনি। শিক্ষকরা বলছেন, টাকা অভাবে বিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হচ্ছে।

জেলা শিক্ষা অফিস-সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য প্রতি বছর স্লিপের টাকা বরাদ্দ পায়। এরই অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলারও ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও প্রতিবছর স্লিপের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী অন্যান্য বছরের মতো চলতি অর্থবছরের স্লিপের টাকা গত অর্থবছরের ৩০ জুনের মধ্যে স্ব-স্ব বিদ্যালয়ে নিজস্ব অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর আড়াই মাস পেরিয়ে গেলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবহেলার কারণে এখনো ওই টাকা বিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com