বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাজ্যে ৪৯২ মিলিয়ন পাউন্ড কর দিল অ্যামাজন

যুক্তরাজ্য সরকারকে ৪৯২ মিলিয়ন পাউন্ড সরাসরি কর দিয়েছে অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজন। কম্পানি এক বিবৃতিতে বলে, ‘যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। করোনা মহামারিতে ২০২০ সালে দেশটিতে আমাদের বিক্রি ৫০ শতাংশ বেড়ে হয়েছে ২০.৬৩ বিলিয়ন পাউন্ড। আর তাই দেশটির সরকারকে ৪৯২ মিলিয়ন পাউন্ড সরাসরি কর দেওয়া সম্ভব হয়েছে। ২০১৯ সালে বিক্রি ছিল ১৩.৭৩ বিলিয়ন পাউন্ড।’

যুক্তরাজ্যে প্রযুক্তি কম্পানিগুলোকে তাদের মুনাফার ওপর ভিত্তি করে কর দিতে হয়। অ্যামাজন জানায়, তারা ২০১০ সাল থেকে যুক্তরাজ্যে ৩২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘এ দেশটিতে আমাদের এগিয়ে যাওয়ার পরিপূর্ণ সুযোগ রয়েছে। আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আরো বিনিয়োগ করব, কর্মসংস্থান তৈরি করব এবং মেধার বিকাশ ঘটাব, যা কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com