বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফেসবুক বিভ্রাটে ৬০০ কোটি ডলার ক্ষতি জাকারবার্গের

৬ ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় ৬০০ কোটি ডলার বা প্রায় ৫১ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। সোমবার রাত ১০ টা থেকে বিশ্ব জুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের মালিকানাধীন সকল সেবা বন্ধ থাকায় এ ক্ষতির সম্মুখীন হতে হয় এই ধনকুবেরের।

এ নিয়ে জাকারবার্গ নিজেও এক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অনলাইনে ফিরে আসছে। এই সমস্যার জন্য দুঃখিত। আমি জানি পছন্দের মানুষের সঙ্গে যুক্ত থাকতে আমাদের সেবার ওপর আপনারা কতটা নির্ভর করেন।’

এছাড়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভ্রাটের কারণে সম্প্রতি এক কর্মী (হুইসলব্লোয়ার) ফেসবুকের নীতি নিয়ে সমালোচনা করার পর এই অর্থ কমেছে বলে ধারণা করা হয়।

ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য সেপ্টেম্বর থেকেই ফেসবুকের শেয়ারের দর ১৫ শতাংশের মতো কম। গতকালের ঘটনায় তা আরও ৪ দশমিক ৯ শতাংশ কমে গেছে। আর শেয়ারের দর কমায় মার্ক জাকারবার্গের নিট সম্পদের পরিমাণ কমে ১২ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এসেছে।

আর তাতেই বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নিচে নেমে যেতে হয়েছে তাকে। ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন জাকারবার্গ। সূচকটির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪ হাজার কোটি ডলার থেকে এতটা কমে গেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com