শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আগে মানুষের বিমানে ওঠার সামর্থ্য ছিল না : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি দেশের উন্নয়ন জন্য প্রয়োজন ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। যে দেশের যোগযোগ ব্যবস্থা যত উন্নত, সেই দেশও তত উন্নত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে অনেক আগেই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। এক সময় ঢাকা থেকে রাজশাহী ও সৈয়দপুর হয়ে বিমানের ফ্লাইট চলাচল করতো। বিমানের যাত্রী সংখ্যা ছিল হাতেগোনা। তখন দেশের মানুষের বিমানে ওঠার সামর্থ্য ছিল না। মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ ছিল। কিন্তু বর্তমানে মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে। এখন প্রতিদিন সৈয়দপুর-ঢাকা রুটে ১৬টি ফ্লাইট উঠানামা করছে। এ ছাড়া সৈয়দপুর বিমানবন্দর পার্শ্ববর্তী দেশ ভুটান, নেপাল ও ভারতের উত্তরাঞ্চল ব্যবহার করলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com