বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লা বার্ডে অনলাইনে চলছে ৮দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জেলার ময়নামতিস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, আর্থিক অন্তর্ভূক্তি ও গ্রামীণ রূপান্তর শীর্ষক এক কর্মশালা চলছে।
বার্ড সূত্র জানায়, ৮দিনব্যাপী অনলাইনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আফ্রিকান-এশিয়ান অঞ্চলের বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৭ জন উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
কর্মশালার উদ্দেশ্য হচ্ছে- টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান এশিয়ান অঞ্চলের রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর্ডো) সদস্য রাষ্ট্রসমূহের নীতি নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের সমন্বয়ে মাধ্যমে পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পারস্পারিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি করণে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবেন।
কর্মশালায় পরিচালকের দায়িত্বে রয়েছেন বার্ডের পরিচালক গবেষণা ড. মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক বার্ডের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন এবং সহকারী পরিচালক আমির সরকার লিফাত।
অনলাইনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক মো. শাহাজাহান। বক্তব্য রাখেন- আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর্ডো) এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনদ আলী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) ও কর্মশালায় সমন্বয়ক মো. আবদুল কাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com