শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মিরপুরের কালশীতে ড্রেনে পড়া ব্যক্তি ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

রাজধানীর মিরপুরের কালশীর একটি ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছয় ঘণ্টা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা রায়হান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সুয়ারেজ লাইনের একটি ড্রেনের ভেতরে ওই ব্যক্তি নিখোঁজ হন। পরে বিকেল ৩টায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার বয়স আনুমানিক ৪০ বছর। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

রায়হান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি নিখোঁজ হয়। এমন সংবাদে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। এরপর বিকেল ৩টার দিকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার ভাষ্য, ড্রেনে পড়ে যাওয়ার পর ওই ব্যক্তি ভাসতে ভাসতে অনেক দূর চলে যান। সেখানে গিয়ে আবর্জনার স্তূপে আটকা পড়েন। ওই স্তূপ থেকেই তাকে উদ্ধার করা হয়।

কালশীর ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের লাইনে ঘটনাটি ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com