শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

গুচ্ছ পদ্ধতিতে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে হবে এ ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা।

এই গুচ্ছে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন জানান, দেশের ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র হবে। বিজ্ঞানে আবেদনকারী ১ লাখ ৩০ হাজারের বেশি। তিন দিনে তিনটি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ২৪ অক্টোবর মানবিকের-বি ইউনিট ও আগামী ১ নভেম্বর বাণিজ্যের-সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com