শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় পল্টন, সায়েন্স ল্যাবরেটরি, বাংলা মোটর ও টিএসসিমুখী সড়কে তীব্র যানজট তৈরি হয়।

বিক্ষোভকারীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং খুব দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তাদের দাবি যতক্ষণ মেনে নেওয়া না হবে তারা এ বিক্ষোভ চালিয়ে যাবেন।দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে ‘কুরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়, তাতে নিহত হয় অন্তত ছয়জন।

এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করার পরও রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীতে এক তরুণের বিরুদ্ধে ‘ফেসবুকে ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দুদের বহু বাড়ি পুড়িয়ে দেওয়া হয় রোববার রাতে।

অবরোধ কর্মসূচি থেকে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করারও দাবি জানান বিক্ষোভকারীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com