শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ সাত পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলিসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার এবং পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ পরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার করা হয়েছে।