শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় সরকারি সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর ০৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। সফরকালে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে আগামী ২৩ অক্টোবর ২০২১ তারিখ সেনাবাহিনী প্রধান দেশে প্রত্যাবর্তন করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com